রিটার্ন ও রিফান্ড পলিসি
আমরা সবসময় চেষ্টা করি মানসম্মত ও নির্ভুল পণ্য আপনার হাতে পৌঁছে দিতে। তবুও যদি কোনো কারণে পণ্যে সমস্যা থাকে, তাহলে নিচের শর্ত অনুযায়ী রিটার্ন বা সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।
১. পণ্য গ্রহণের সময় করণীয়
অনুগ্রহ করে ডেলিভারি ম্যানের সামনেই প্যাকেট খুলে পণ্যটি ভালোভাবে যাচাই করুন।
নিম্নলিখিত ক্ষেত্রে আপনি পণ্যটি সাথে সাথেই ফেরত দিতে পারবেন:
- পণ্য ভাঙা বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হলে
- ভুল পণ্য বা ভুল রঙ সরবরাহ করা হলে
- অর্ডার অনুযায়ী ডিজাইন বা মডেলের সাথে অমিল থাকলে
উপরোক্ত সমস্যাগুলো থাকলে ডেলিভারি ম্যানের কাছেই পণ্যটি ফেরত দিন।
এই ক্ষেত্রে আপনাকে কোনো মূল্য বা ডেলিভারি চার্জ প্রদান করতে হবে না।
২. ডেলিভারি সম্পন্ন হওয়ার পর
ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর ভাঙা বা ড্যামেজ সংক্রান্ত কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
তবে যদি পণ্যে ম্যানুফ্যাকচারিং ত্রুটি (যেমন: ঘুণ ধরা বা কাঠের অভ্যন্তরীণ সমস্যা) পাওয়া যায়, সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
৩. এক্সচেঞ্জ পলিসি
পণ্যটি সঠিক ও ভালো অবস্থায় থাকলে, আপনি চাইলে Size বা Color Exchange করতে পারবেন।
এই ক্ষেত্রে:
- পণ্যটি নিজ দায়িত্বে আমাদের ঠিকানায় পাঠাতে হবে
- ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে
- পণ্য হাতে পাওয়ার পর আমরা এক্সচেঞ্জ পণ্য পাঠাব
৪. রিফান্ড পলিসি
যদি কোনো কারণে আমরা অর্ডারকৃত পণ্য সরবরাহ করতে ব্যর্থ হই এবং আপনি অগ্রিম পেমেন্ট করে থাকেন, তাহলে ৭ কর্মদিবসের মধ্যে আপনার পরিশোধিত অর্থ রিফান্ড করা হবে।
গুরুত্বপূর্ণ নোট
কাঠ একটি প্রাকৃতিক উপাদান হওয়ায় পণ্যের রঙ, গ্রেইন বা টেক্সচারে ছবির সাথে সামান্য পার্থক্য থাকতে পারে। এটি কাঠের স্বাভাবিক বৈশিষ্ট্য এবং এ কারণে রিটার্ন প্রযোজ্য হবে না।
